,

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, বাড়ির সামনে তাণ্ডব

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী অরুণিমা ঘোষকে হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে আসছিলেন এক যুবক। ৩২টি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অসংখ্য মোবাইল নম্বর দিয়ে হুমকি দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে অভিনেত্রীর বাড়ির সামনে এসে তাণ্ডব শুরু করেন ওই যুবক। পরে গত রোববার স্থানীয় সময় রাতে সেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তবে কী কারণে হুমকি দেওয়া হয় তা এখনো জানা যায়নি।

কলকাতা পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ওই যুবকের নাম মুকেশ সাউ। গত কয়েকদিন ধরেই তিনি অরুণিমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। শেষে রোববার অরুণীমার বাড়ির সামনে এসে চিৎকার ও শোরগোল শুরু করলে সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ দেন অভিনেত্রী। এরপর পুলিশের একটি দল এসে মুকেশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর থেকে অরুণিমার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

পুলিশ বলছে, অরুণিমার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর মুকেশ কীভাবে পেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অরুণিমাকে কেনই বা তিনি হুমকি দিতেন সেই তথ্যও জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘সূর্য্য’ ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের অভিষেক হয়। ২০০৮ এ তিনি সহ-শিল্পী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দামের সঙ্গে এক সিনেমায় কাজ করেছিলেন। অরুণিমাকে পাওলি দাম, বিক্রম চ্যাটার্জী ও ইন্দ্রেনীল সেনগুপ্তের সঙ্গে ‘এলার চার অধ্যায়’ ছবিতে দেখা গিয়েছিল। ২০১৪ সালে, রাহুল ব্যানার্জী ও বিশ্বনাথ বসুর সঙ্গে ‘আমার আমি’ চলচ্চিত্রে তিনি অভিনয়ে তার কর্মক্ষমতার পরিচয় দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য