,

দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, চলছে প্রস্তুতি

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ হবে।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের জন্য এরই মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সড়কে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।

মঞ্চ তৈরি কার্যক্রম তদারকি করছেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।

দুপুরে বিএনপির সমাবেশ, নয়াপল্টনে চলছে প্রস্তুতি

এর আগে গতকাল রাতেই ঢাকা মহানগরের দুই শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দেন।

আব্দুস সাত্তার পাটোয়ারী জাগো নিউজকে বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে নয়াপল্টনে সমাবেশ হবে। সমাবেশের জন্য ট্রাকে অস্থায়ী মঞ্চ নির্মাণ চলছে। কিছুক্ষণের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। এরপর দুপুর ১টায় এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য