,

পদত্যাগ করলেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল। গতকাল সোমবার ব্রিটিশ টেলিভিশন নিউজ চ্যানেল স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

জ্যাক ডরসি ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। এক বিবৃতিতে ডরসি বলেছেন, এখনই সরে দাঁড়ানোর সময়। আমিও প্রস্তুত।

ডরসি বলেন, ‘টুইটারের সিইও হিসেবে পরাগকে আমি গভীরভাবে বিশ্বাস করি। গত ১০ বছরে ধরে তিনি যে কাজ করছেন তা ‘ট্রান্সফরমেশনাল’। এবার সময় হয়েছে নতুনদের নেতৃত্ব দেওয়ার।’

২০১১ সালে টুইটারে কাজ শুরু করেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। তাকে টুইটারের চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য