,

মা-বাবার পরে চেয়ারম্যান হলেন মেয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির (জাপা) নেতা মোশাররফ হোসেন। তারপর চেয়ারম্যান হন মোশাররফের স্ত্রী আকলিমা খাতুন। এবার লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান হলেন মেয়ে সাফিয়া পারভীন। গতকাল রোববার ৩৬৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কৃষ্ণনগর ইউনিয়ন প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে নৌকা প্রতীকের শ্যামলী রানী পেয়েছেন ৩৮৫ ভোট, ঘোড়া প্রতীকের রবিউল্লাহ্ বাহার পান ৬৮৭৫ ভোট। লাঙল প্রতীক নিয়ে সাফিয়া পারভীন পান ৭২৩৮ ভোট।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ কার্যালয়ের সামনে সাফিয়া পারভীনের বাবাকে গুলি করে হত্যা করা হয়। এরপর ১৫ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা আব্দুল জলিল গাইনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে গ্রামবাসী। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ইউনিয়নটির উপ-নির্বাচনে লাঙ্গল প্রতীকে জয়লাভ করেন সাফিয়ার আকলিমা খাতুন লাকী।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়