,

বিজয় উদযাপনে চেয়ারম্যানের ‘গায়ে হলুদ’

news-image

শেরপুর প্রতিনিধি : মেহেদী রাঙা হাত, গায়ে কাঁচা হলুদ। দেখে মনে হতে পারে- কোনো যুবকের বিয়ে আয়োজন চলছে। কিন্তু না, এটা ভোটে জেতার পর এক চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে পরিবার ও প্রতিবেশীর উদযাপনের দৃশ্য।

জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে রোববার শেরপুরের ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ মাস্টার। তার ধারাবাহিক এই বিজয় উদযাপনে আজ সোমবার ব্যতিক্রমী এই ঘটনার জন্ম দিয়েছেন তার প্রতিবেশি ও পরিবারের লোকজন!

সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদ ৩ হাজার ৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (চশমা প্রতীক) ২ হাজার ৮শ ৫০ এবং স্বতন্ত্র রেজাউল করিম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।

বিজয়ী হওয়ার পর আজ সোমবার সকালে উপজেলার ছালুয়াতলা নিজ বাড়িতে স্বজন, ও নাতি-নাতনিরা মিলে বিয়ের মতো করে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিয়ে গোসল করান চেয়ারম্যান আসাদকে। গোসল শেষে তাকে নতুন জামাইয়ের মতো টাকা দিয়ে বরণ করে নেন এলাকাবাসী।

এ ব্যাপারে চেয়ারম্যান আসাদ বলেন, ‘আমার অনিচ্ছা থাকলেও তারা বাধ্য করে। পরে তাদের খুশি করার জন্যই রাজি হই।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়