,

এবার বিয়ের পিঁড়িতে বসবেন সোনাক্ষী!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় এখন বিয়ের ধুম চলছে। রাজকুমার রাও-পত্রলেখা এবং আদিত্য সিল-আনুষ্কা রঞ্জনের বিয়ের পর, অনুরাগীরা অধীরে অপেক্ষা করে আছেন কবে গাঁটছড়া বাঁধবেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল আর আলিয়া ভাট-রণবীর কাপুর।

এরমধ্যেই খবর জানা গেলো, শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘দাবাং’ খ্যাত সোনাক্ষী সিনহাও। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, পুরনো প্রেমিকের সাথেই এবার গাঁটছড়া বাঁধতে রাজি হয়েছেন ‘দাবাং’ অভিনেত্রী।

সূত্রের খবর, বয়ফ্রেন্ড ও সেলেব্রেটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে মত দিয়েছেন সোনাক্ষী!

২০১২ সাল থেকে বান্টির সাথে সম্পর্কে আছেন সোনাক্ষী। তবে, নিজেদের মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। কিন্তু বলিউডের বিভিন্ন পার্টিতে একসাথে হাজির হতে দেখা যায় তাদের।

জানা গিয়েছে, মেয়ের জন্য আদর্শ পাত্র হিসেবে বান্টিকে সোনাক্ষীর পরিবারও বেশ পছন্দ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য