,

মিম হলেন ‘মাসুদ রানা’র নায়িকা

news-image

বিনোদন প্রতিবেদক : কাজী আনোয়ার হোসেনের বেস্ট সেলার ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘মাসুদ রানা’। বেশ অনেকদিন ধরেই ছবিটি নিয়ে নানা আলোচনা চলছে। ছবিটি নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবি এম সুমনকে।

এখন পর্যন্ত ছবিটির নায়িকা চরিত্র নিয়ে বিভিন্ন কথা শোনা গেছে। সব জল্পনার অবসান ঘটিয়ে মিম হলেন আলোচিত সেই সিনেমাটির নায়িকা। ‘এমআর নাইন’ নামের সিনেমাটিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে মিম জানান, গেল সপ্তাহেই ‘এমআর নাইন’ সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। যেখানে এবি এম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম সুলতা রাও। তিনি ভারতীয় গুপ্তচর।

মিম বলেন, ‘গেল শনিবার প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছি।’

‘এমআর নাইন’ সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্টসহ অনেকে।

সিনেমাটির শুটিং শুরু হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রথম লটের দৃশ্যধারণ করা হবে বাংলাদেশে। মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন চলবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য