,

লোভনীয় স্বাদের ফুলকপির বিরিয়ানি

news-image

নিউজ ডেস্ক : শীত আসলেই বাজারে পাওয়া যায় নানা ধরনের সবজি। এর মধ্যে অন্যতম ফুলকপি। আর এই সবজি খেতে সবাই পছন্দ করেন। এটি স্বাদে ও পুষ্টিতে অনন্য। নানা উপায়ে ফুলকপির বাহারি পদ তৈরি করা যায়। মাছ বা মাংস দিয়েতো ফুলকপি রান্না করে খেয়েই থাকেন! তবে কখনো কি ফুলকপির বিরিয়ানি খেয়েছেন! দারুন স্বাদের এই বিরিয়ানি তৈরি করাও বেশ সহজ।

চলুন জেনে নেয়া যাক রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. ফুলকপির টুকরো ৬০০ গ্রাম

২. বাসমতি চাল ৬০০ গ্রাম

৩. পেঁয়াজ কুচি দের কাপ

৪. ভাজা পেঁয়াজ আধা কাপ

৫. আদা বাটা ১ চা চামচ

৬. রসুন বাটা ১ চা চামচ

৭. জিরা বাটা ২ চা চামচ

৮. হলুদ গুঁড়া সামান্য

৯. মরিচের গুঁড়া হাফ চা চামচ

১০. এলাচ ৩টি

১১. দারুচিনি ৩টি

১২. কেওড়া জল সামান্য

১৩. কাঁচা মরিচ ৫টি

১৪. তেল ৪-৫ টেবিল চামচ

১৫. লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি: প্রথমে প্যানে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার কড়াইতে সব মসলা দিয়ে ভালো করে ফুলকপিগুলো কষিয়ে নিন। এবার অল্প পানি দিয়ে আধা সেদ্ধ করে আলাদা বাটিতে তুলে রাখুন। এরপর আগে থেকেই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আগে থেকে ধুয়ে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো। চাল আর মসলা একসঙ্গে মিশে গেলে এরপর পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপি মিশিয়ে দিন। এরপর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে উপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ফুলকপির বিরিয়ানি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়