,

আপিল করার ৩২ বছর পর খালাস

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জুট প্রোডাক্টশনের সাব ডিভিশনাল এগ্রিকালচার অফিসা মো. রমজান আলীর বিরুদ্ধে ১৯৭৭ সালে একটি দুর্নীতির মামলা হয়। তিনশ’ টাকার একটি টিএডিএ বিল তোলার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগেই মামলাটি দায়ের করা হয়।
মামলায় ১৯৮৮ সালে রাজশাহী বিভাগের স্পেশাল জজ আদালত রমজান আলীকে ৫ বছরের কারাদণ্ডাদেশ ও ৩০০ টাকা জরিমানার রায় দেন। ওই রায়ের পর তাকে কিছুদিন জেলও খাটতে হয়। এরপর একই বছরে তিনি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।

আপিলটি দায়েরের পর কেটে গেছে প্রায় ৩২টি বছর। বহু বছর পর মামলাটি চলতি বছর শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে টিএডিএ বিলটির টাকা হস্তান্তর না হওয়ায় দুর্নীতির মামলা থেকে গত ২৪ নভেম্বর আসামি রমজান আলী খালাস পান। গত ২৪ নভেম্বর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিক ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবী মো. আসিফ হাসান জানান, কেউ যদি বিনা অপরাধে কারাবাস করেন, তাহলে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করার অধিকার তার আছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য