,

চতুর্থদিনের খেলা শুরু হতে না হতেই বোল্ড মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : মাঠে আসা দর্শকরা নিজ নিজ আসনের ধুলোবালি ঝেড়ে পরিষ্কার করে হয়তো বসছিলেন খেলাটা মন দিয়ে দেখার জন্য। কেউ কেউ স্টেডিয়ামের প্রবেশ পথে অপেক্ষমান গ্যালারিতে ঢোকার জন্য। আর টিভিতে যারা খেলা দেখছেন, তারা কেউ কেউ কেবল টিভির সুইচটা অন করতে যাচ্ছেন- পাকিস্তানি বোলারদের বিপক্ষে মুশফিক আর ইয়াসির আলী রাব্বির প্রতিরোধ দেখার জন্য।

কিন্তু সবাইকে যারপরনাই হতাশ করে দিলেন মুশফিকুর রহিম। মাঠে থাকা দর্শকরা কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলেন প্যাভিলিয়নের দিকে হেঁটে যাচ্ছেন মুশফিক। টিভির সুইচ অন করা দর্শকরা দেখছেন আউটের রিপ্লাই। তারা হয়তো ভাবছিলেন, আগের ইনিংসের রিপ্লাই কি না!

কিন্তু না, এ যে একেবারে ফ্রেশ ঘটনা। দিনের শুরুর তৃতীয় বলেই পাকিস্তানি পেসার হাসান আলির হাতে বোল্ড হয়ে গেলেন উইকেটে থাকা মুশফিকুর রহিম। দুটি লুজ বল দেয়ার পর তৃতীয় বলটি পারফেক্ট কর্কার ছিল হাসান আলির। মুশফিক ভেবেছিলেন অফ স্ট্যাম্প মিস করে যাবে বলটি। এ কারণে তিনি ব্যাট দিয়ে বল না ঠেকিয়ে ছেড়ে দেন; কিন্তু না, অফস্ট্যাম্পকে উড়িয়ে নিয়েই চলে গেলো বল।

স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয়। অফ স্ট্যাম্পের ওপর থাকা বলটাকেই সঠিকভাবে বিচার করতে পারলেন না মুশফিক। দিনের প্রথম বলে একটি বাউন্ডারি মেরে যেন আত্মবিশ্বাসটা আকাশে উড়তে চাইছিল তার। সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। হাসান আলির ট্রিকসটাই বুঝতে পারলেন না তিনি। ৩৩ বল মোকাবেলায় ১৬ রান করে আউট হলেন তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৬। ৮ রান নিয়ে উইকেটে আছেন ইয়াসির আলি। লিটন দাস রয়েছেন ২ রানে।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস