,

১৯৮৯ সাল থেকে মেয়র, ফের নির্বাচিত

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী পৌরসভা নির্বাচনে টানা ষষ্ঠবারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দেওয়ান কামাল আহমেদ। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নুরুজ্জামান বুলেট নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ১১৩ ভোট পেয়েছেন।

রবিবার সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

দেওয়ান কামাল আহমেদ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতির দায়িত্বে রয়েছেন।

এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৮১। সাধারণ কাউন্সিলর পদে ৬১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, দেওয়ান কামাল আহমেদ ১৯৮৯ সাল থেকে নীলফামারী পৌরসভার মেয়র। এর আগে পাঁচবার নির্বাচন করে প্রতিবারই জয়লাভ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য