সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ ৭ শিশু, হাসপাতালে ভর্তি

news-image

রংপুর ব্যুরো : রংপুর অঞ্চলে এখনো পুরোপুরি শীত মৌসুম শুরু না হলেও শীত থেকে রক্ষা পেতে আগুনের উত্তাপ নিয়ে গিয়ে এপর্যন্ত দগ্ধ হয়েছেন ৭জন শিশু। তারা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। এদের সকলের বয়স ১৫ বছরের নিচে।রোববার এসব তথ্য জানান, রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ।

রংপুর বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এই অঞ্চলের বিভিন্ন এলাকার ৭ শিশু। বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন রোগী। এর মধ্যে ৭ শিশু শীত থেকে বাঁচতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। এদের সকলের বয়স ১৫ বছরের নিচে।

হাসপাতাল সূত্র জানায়, গত বছর শীত মৌসুমে আগুনের উত্তাপ নিতে গিয়ে ১৭ জন মারা গেছেন। সচেতন না হলে এবার গতবারের সংখ্যা এবার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি শীত মৌসুমে এখনো কোনো রোগী মৃত্যু না হলেও চিকিৎসকদের আশঙ্কা শৈত্য প্রবাহ শুরু হলে অগ্নিদগ্ধের সংখ্যা ও মৃত্যু বাড়বে। এই মৃত্যু রোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ জানান, শীতের কারণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনই শিশু। আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তারা দগ্ধ হয়েছে। এদের মধ্যে দু-একজনের অবস্থা খারাপ। তিনি বলেন, এ পর্যন্ত শীত জনিত কারণে অগ্নিদগ্ধ হয়ে কোনো রোগী মারা যাননি। তিনি শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নেয়ার বিষয়ে জনগণের সচেতনতা জরুরি প্রয়োজন বলে মনে করেন।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস