,

টিকা নিয়ে ফেরার পথে পিকআপের ধাক্কা, শাশুড়ি-পুত্রবধূ নিহত

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পিকআপের ধাক্কায় শাশুড়ি ও পূত্রবধূ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টায় পোস্তগোলা সেতুর দক্ষিণ প্রান্তে বিআরটিএ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৃহবধূ মৌসুমী ও তার শাশুড়ি রুপবানু। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে মোসুমীর আট বছরের মেয়ে মোহনা। তারা দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকার নোয়ার্দা গ্রামের বাসিন্দা।

তাদের স্বজন সোহেল জানান, সকালে মিটফোর্ড হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। হাসনাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুপবানু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৌসুমীর মৃত্যু হয়। শিশু মোহনাকে কেরানীগঞ্জের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেন হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন। পিকআপটি জব্দ করা যায়নি বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য