,

বিটিআরসির অনুমোদন ছাড়া ব্লুটুথযুক্ত মোটরসাইকেলের নিবন্ধন নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি ছাড়া ব্লুটুথ প্রযুক্তিসংবলিত কোনো মোটরসাইকেলের নিবন্ধন দেবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।ব্লুটুথসহ বেতারতরঙ্গ সেবাযুক্ত মোটরসাইকেল বাজারজাতকরণে বিটিআরসি থেকে অনুমতি নিতে হবে বলে সম্প্রতি এক চিঠিতে জানিয়েছে বিআরটিএ।

টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী বিটিআরসি কর্তৃক বরাদ্দ করা তরঙ্গ ছাড়া কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না। সম্প্রতি দেশের সব মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিকে একটি চিঠি পাঠিয়েছে বিআরটিএ।

বিআরটিএর প্রকৌশল পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মোটরসাইকেলে ব্লুটুথ তরঙ্গভিত্তিক অ্যাপ ও ডিভাইস সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে বিটিআরসি থেকে অনুমতি নিতে হবে। যদি আমদানিকারকেরা বিটিআরসি থেকে ব্লুটুথ, ইন্টারনেট অব থিংকস, ভেহিকেল ট্রাকিং সিস্টেম অথবা অন্য কোনো ওয়্যারলেস ডিভাইস মোটরসাইকেলে সংযোজনের অনুমোদন না নেয়, তবে গ্রাহকেরা বিআরটিএ থেকে মোটরসাইকেলের নিবন্ধন পাবে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য