,

প্রথমবারের মতো বিশ্বকাপে টাইগ্রেসরা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দেখা দেওয়ায় জিম্বাবুয়ের হারারেতে চলমান ওয়ানডে নারী বিশ্বকাপ বাছাই পরিত্যক্ত ঘোষণা করেছে আইসিসি। যার কারণে বাছাই পর্বে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

২০২২ সালের মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। তাদের সঙ্গে বাছাইপর্ব থেকে যোগ দিচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘এই আসরের বাকি খেলা গুলো বাতিল করতে হচ্ছে দেখে আমরা অত্যন্ত দুঃখিত। তবে খুব সংক্ষিপ্ত সময়ে আফ্রিকার অনেকগুলো দেশের কাছ থেকে ভ্রমন নিষেধাজ্ঞা এসেছে। যে কারণে অংশগ্রহণকারী দেশগুলো দেশে ফিরতে না পারার একটা শঙ্কা ছিল।’

আফ্রিকার দেশ বতসোয়ানায় ১১ নভেম্বর প্রথম ‘বি.১.১.৫২৯’ ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়, যাকে এখন আনুষ্ঠানিকভাবে ‘ওমিক্রন’ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন এই ধরনটি এরই মধ্যে সাউথ আফ্রকাতেও শনাক্ত হয়েছে। দেশটির জোহানেসবার্গ ও প্রিটোরিয়াতে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০।

সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথোর মতো দেশগুলোর নাগরিকের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস