,

বরিশালে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

news-image

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টানপাড়ায় একই পরিবারের পাঁচ সদস্য খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন- মৃত জুনাষ রায়ের কনিষ্ঠ ছেলে কাঠমিস্ত্রি ছিন্টু রায় (৪৫), তার স্ত্রী লিন্ডা রায় (৩৫), ছেলে ভিক্টর রায়, এডমন্ড রায় (১৩) ও মেয়ে উর্মী রায় (৬)।

এর মধ্যে ছিন্টু রায়ের নাম পরিবর্তন করে সেন্টু ইসলাম খলিফা, লিন্ডার নাম আয়েশা খলিফা, ভিক্টরের নাম তামিম ইসলাম খলিফা, এডমন্ডের নাম রিয়াজুল ইসলাম খলিফা ও উর্মীর নাম উর্মী ইসলাম খলিফা রাখা হয়েছে।

সেন্টু ইসলাম খলিফা বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামি বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। একইদিন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে এফিডেভিট সম্পন্ন করেছি।’ ইসলামী আদর্শ নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে তিনি সবার দোয়া চেয়েছেন।

এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, ওই পরিবারের কোনো সাহায্যের প্রয়োজন হলে তা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য