,

ক্যাটরিনার সঙ্গে ভিকির বিয়ে হচ্ছে না, দাবি অভিনেতার দিদির

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেন্দি। উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশি ফটোগ্রাফারও। কিন্তু ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েই নাকি হচ্ছে না!

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকি কৌশলের কাজিন (দিদি) উপাসনা বোরা জানান, ‘ভিক্যাট’র বিয়ের খবর মিথ্যা।’

পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, ‘সংবাদমাধ্যম ভিকি ও ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। সত্যিই যদি বিয়ে হয়, আমরা নিজেই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।’

বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনার কেউই। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের হবে তাদের। তার আগেই হবে আইনি বিয়ে।

তবে এসবই কি মিথ্যা? প্রেমকে পরিণতি দিয়ে কি তাহলে সাতপাকে ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময়ই উত্তর দেবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য