,

একদিনে এক লাখ পেরিয়ে গেল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

news-image

বিনোদন প্রতিবেদক : রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করে।

তবে পরিচালক সে আদেশের বিরুদ্ধে আপিল না করে ইউটিউবে মুক্তি দেন। ইউটিউবে ছবিটি রেকর্ড গড়তে যাচ্ছে। মুক্তির ১ দিনেই ছবিটি ১ লাখ ভিউয়ের মাইলফলক পেরিয়ে গেছে।

রিচালক আনুশ এ প্রসঙ্গে বলেন, ‘আশা তো ছিলো ছবিটি মানুষদের সিনেমা হলে দেখাবো। এখন যেহেতু সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ইউটিউবে মুক্তি দেলাম।

সেখানে যেভাবে দর্শকদের সাড়া পেয়েছি, তা আমরা কেউই আশা করি নাই। আমরা দর্শকের কাছে কৃতজ্ঞ। তারা ছবিটি দেখছেন এবং এটি নিয়ে নানা রকম মন্তব্য করছেন যা আমার জন্য প্রেরণার।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সেন্সর বোর্ডের আদেশের বিরুদ্ধে আপিল করে কোনো লাভ হবে না। আর আমরা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি।’

‘প্রেমকাহন’-এর নাম প্রথমে ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। পরে ‘প্রেমকাহন’ নামে সেন্সরে জমা দেওয়া হয়। এখন আবার প্রথম নামে মুক্তি পেয়েছে ইউটিউবে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা, মামুন, মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান।

ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য