,

রাস্তা হওয়া উচিত ক্যাটরিনার গালের মতো মসৃণ: রাজস্থানের মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মন্ত্রী হওয়ার একদিন পরই আলোচনায় ভারতের রাজস্থান কংগ্রেসের অন্যতম নেতা রাজেন্দ্র সিং গুধা। নিজ নির্বাচনী এলাকায় জনসমাবেশে সড়ক উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি ভিন্নরকম উপমা ব্যবহার করে হাস্যরস তৈরি করেছেন। তিনি বলেছেন, রাজস্থানের ঝুনঝুনু জেলার সব সড়ক হওয়া উচিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের গালের মতো। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত ও পল্লী উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন রাজেন্দ্র সিং। শুক্রবার ঝুনঝুনু জেলার এক গ্রামে সমাবেশ করেন। সেখানে জনগণকে মসৃণ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরস সৃষ্টি করেছেন রাজেন্দ্র সিং।

সমাবেশে প্রথমে তিনি বলেন, সব সড়ক হওয়া উচিত হেমা মালিনীর গালের মতো মসৃণ। এ কথা বলার পরই হেমা মালিনীর উপমা বাদ দিয়ে ক্যাটরিনা কাইফের প্রসঙ্গ তোলেন। উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বর্তমানে সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কে? এই প্রশ্নের উত্তরে সমাবেশে উপস্থিতি বেশ কয়েকজন সমস্বরে ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ করেন।

জনগণের উত্তর পাওয়ার পর মন্ত্রী বলেন, এই ঝুনঝুনি জেলার সব সড়ক ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ হওয়া উচিত। এই বক্তব্যের ভিডিও নেট মাধ্যমে প্রকাশ হওয়ার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য