,

বিয়ে ও পরীক্ষা একই দিনে, কনে সেজেই পরীক্ষা দিলেন শিক্ষার্থী

news-image

অনলাইন ডেস্ক : বধূ সাজে বাকি পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতে এসেছেন এক তরুণী। দুই হাতে সোনার চুড়ি-গহনা, নাকে নথ, গায়ে জড়ানো লাল বেনারসি, আর সেই মুহূর্তের কয়েকটি ছবি বেশ আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ের সাজে আসা ওই তরুণীর নাম শিবাঙ্গী, আর ঘটনাটি পার্শ্ববর্তী দেশ ভারতের।

পরীক্ষার হলে কনের সাজে শিবাঙ্গীর যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে, সেখানে নানা মানুষ নানা মন্তব্য করেছেন। কেউ কেউ শিবাঙ্গীর এই ইচ্ছেকে বলেছেন অতিরঞ্জিত। তবে তাদের পাল্টা উত্তর দিয়ে অন্য একটি অংশ বলছে, নিন্দুকদের কথায় কান না দিতে। বিয়ের চেয়ে শিক্ষাকে বড় করে দেখানোর শিবাঙ্গীর যে প্রয়াস, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পরই শিবাঙ্গীর পরীক্ষার তারিখ দেয়। দিনটি বাতিল করা তাদের পরিবারের পক্ষে সম্ভব ছিল না। আর বিয়ের দিন সকাল থেকেই প্রথা মেনে পাত্র-পাত্রীর বাড়িতে নানা অনুষ্ঠান লেগেই থাকে। তাতে কনেকে অংশ নিতে হয়। শিবাঙ্গীও তার ব্যতিক্রম নন। তাই বিয়ের পোশাক পরেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হন তিনি।

হবু স্বামী ও শিবাঙ্গী একই বিষয়ের শিক্ষার্থী। দুইজনই তারা শান্তিনিকেতন কলেজের শিক্ষার্থী। এদিন তাদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। শিবাঙ্গী কনের সাজে সেই পরীক্ষা দেওয়ার পরই বিয়ের পিঁড়িতে বসেন। তিনি বলেন, ‘এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। হবু স্বামীর পরিবার থেকেও কোনো আপত্তি ওঠেনি। বরং তারা আমাকে উৎসাহ যুগিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য