,

সারাদেশে অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২২ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। সরকারিতে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে ১৯ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদনপত্র শুধু httpgsa.teletalk.com.bd-এই ঠিকানায় পাওয়া যাবে।

এদিকে, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি হিসেবে ১১০ টাকা দিতে হবে।

গত ১৬ নভেম্বর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। সরকারি মাধ্যমিকে লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি হবে ১৯ ডিসেম্বর।

ঢাকার ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। এছাড়াও সারাদেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে একজন প্রার্থী।

ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.dshe.gov.bd এর secondary circularorder9 www.teletalk.com.bd ওয়েবসাইটে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য