,

তামিল অভিনেতাদের নিয়ে চলছে অনন্ত-বর্ষার শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : তামিল অভিনেতাদের নিয়ে চলছে অনন্ত-বর্ষার শুটিং
বেশ বড় পরিসরে শুরু হয়েছে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং। এখানে অংশ নিচ্ছেন অনন্ত জলিল ও নাম ভূমিকায় অভিনয় করা বর্ষা। ছবিটির প্রথম ধাপের শুটিং শেষে মানিকগঞ্জ সিংগাইরের ধল্লা গ্রামে চলছে দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ।

সিনেমাটিতে পরিচালকের দায়িত্ব পালন করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব। অভিনয়ের পাশাপাশি এতে পরিচালনাতেও যুক্ত আছেন অনন্ত জলিল।

ছবিতে অনন্ত-বর্ষা জুটির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণ ভারতের তিন অভিনেতা রবি কিষান, প্রদীপ রাওয়াত ও কবির দুহান সিংকে।

আজ মানিকগঞ্জে হচ্ছে মারপিটের শুটিং। দেখা গেল, একটি প্রাইভেটকারে ধাউ ধাউ করে জ্বলছে আগুন। এরই পাশ দিয়ে সমস্ত শক্তি নিয়ে দৌড়ে যাচ্ছেন অনন্ত। উদ্দেশ্য কিছু লোককে প্রতিহত করা। মারপিটের মাধ্যমে এক মিনিটেই ধরাশায়ী করলেন তাদের।

পাশেই চেয়ারে বসা তামিল থেকে আসা প্রদিপ রাওয়াত। তিনি অনন্ত’র মারপিট দেখে খুশি হলেন। হাত তালি দিয়ে উৎসাহ দিলেন অনন্তকে।

ছবিতে নেত্রীর চরিত্রে আছেন বর্ষা। তার দেহরক্ষীর হিসেবে অভিনয় করছেন অনন্ত জলিল।

গত ২০ নভেম্বর থেকে সিংগাইরের ধল্লায় শুটিং শুরু হয় দ্বিতীয় লটের। তার আগে প্রথম লটের শুটিং হয় বাংলাদেশের সিলেট ও ভারতের হায়দারাবাদে।

বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। বাংলাদেশ থেকে অনন্ত জলিলের প্রযোজনা সংস্থা মনসন ফিল্ম এটা প্রযোজনা করছে।

এদিকে, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৪ ডিসেম্বর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য