,

তিন নায়কের হলো মেলা ‘বঙ্গবন্ধু’ সিনেমাতে

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ে ঢালিউডে জনপ্রিয় তিন অভিনেতা চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। তিনজনই চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন। হিট সিনেমা উপহার দিয়ে নিজেদের প্রমাণ করেছেন।

তবে এই তিন নায়ককে এক সিনেমায় দেখা যাবে অতোটাও হয়তো দর্শক ভাবেননি কখনো। সেটাই হতে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে চঞ্চল, শুভ ও সিয়ামকে।

এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শামসুল হক চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

সম্প্রতি ঢাকায় ‘বঙ্গবন্ধু’র সিনেমার শুটিং শুরু হয়েছে। যেখানে তারা অংশ নিয়েছেন।

এদিকে আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে অভিনেতা সিয়াম আহমেদ সকাল বেলা চঞ্চল ও শুভর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল’।

ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের নজর কেড়ে নেয়। একসঙ্গে এই তিন নায়ককে এক ফ্রেমে দেখে অনেকে মুগ্ধতার কথা প্রকাশ করছেন।

তারপরই দেখা যায় চঞ্চল চৌধুরী ও শুভ তাদের ফেসবুকে তিনজনের ছবি পোস্ট করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে এর প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

জানা গেছে, আগামী বছর মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য