,

পরিচালনা শুরু করলেন অরুণা বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমায় এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। সরকারি অনুদানের সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার সিনেমার নাম ‘অসম্ভব’। করোনার সংকটসহ নানা কারণে দেরি হলেও এবার আর বসে থাকতে রাজি নন তিনি।

আজ বুধবার (২৪ নভেম্বর) জানালেন সিনেমার কাজ শুরু করছেন তিনি।

পরিচালক হিসেবে যাত্রা শুরুর আগে চাইলেন গুরুর আশীর্বাদও। এ কথা সবার জানা, প্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের হাত ধরেই সিনেমায় পা রাখেন অরুণা। আজ যখন তিনি পরিচালক হিসেবে কাজ করতে যাচ্ছেন তখন গুরু আর পৃথিবীতে নেই। তাতে কি!

অদেখা ভুবনে থাকা গুরুকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু হলো অরুণা বিশ্বাসের। আজ সামাজিক মাধ্যম ফেসবুকে গুরু নায়করাজ রাজ্জাককে স্মরণ করে তিনি লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক, উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির নায়ক। শুরু হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র.. প্রণাম গুরু, আশীর্বাদ রেখ।’

সিনেমার কাজ কবে শুরু হচ্ছে জানতে চেয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জাগো নিউজকে বলেন, ‘করোনার কারণে আমি ছাবির কাজটা শুরু করতে পারিনি সময়মতো। তাই একটু সময় লাগলো। সব কাজ গুছিয়ে এনেছি। আশা করছি করছি খুব তাড়াতাড়ি আমি শুটিং শুরু করতে পারবো। সবাইকে জানাবো বিস্তারিত।’

‘অসম্ভব’ সিনেমায় কে কে অভিনয় করছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির শুটিং শুরু হওয়ার আগেই আশা করছি সবাইকে জানাবো। এই মুহূর্তে বলতে চাইছি না। করোনার কারণে একটু সমস্যা হয়ে গেছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সিনেমার সব তথ্য বলতে পারবো আপনাদের।’

প্রসঙ্গত, নায়করাজ রাজ্জাকের প্রযোজনা-পরিচালনায় নির্মিত ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন অরুণা বিশ্বাস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য