,

বাস-ট্রেন-লঞ্চে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবিতে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণপরিবহনে (ট্রেন, বাস ও লঞ্চে) ভাড়া অর্ধেক করার দাবিতে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরপরও শিক্ষার্থীদের বেতন-ভাতা কমানো হয়নি। এর মধ্যে আবার জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। এখন বাসভাড়া অর্ধেক করার দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় নেমেছে। তাদের এ দাবির প্রেক্ষাপটে গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবিতে রিট আবেদন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য