,

মানবতাবিরোধী অপরাধে : সাবেক এমপি মোমিনের মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বগুড়া-৩ আসনে বিএনপিদলীয় সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে।

মামলার শুরু থেকেই তিনি পলাতক। তাকে গ্রেপ্তারে ২০১৭ সালের ১৮ মে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

আসামি আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে গণহত্যা ও হত্যাসহ ১৯টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

প্রসিকিউশন পক্ষে এ মামলার শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান।

মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি নিয়ে গত ৩১ অক্টোবর রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ রেখেছিল ট্রাইব্যুনাল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য