,

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়ায় শুরু ফেরি চলাচল

news-image

রাজবাড়ী প্রতিনিধি : প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে আবারও চালু করা হয় ফেরি চলাচল।

এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টার দিকে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

এদিকে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার ফলে ঘাট এলাকায় তৈরি হয় নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাকে দীর্ঘ সারি। প্রায় ৫০০ শত গাড়ি আটকা পড়ে দৌলতদিয়ায়।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হয় রাজধানীগামী দেশের দক্ষীণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল পৌনে ৯টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এখন পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য