,

মেয়র জাহাঙ্গীরের নামে রাজবাড়ীতে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ এই মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে শশী আক্তার নামে এক নারী মামলার আবেদন করেন। পরে আদালতের বিচারক সুমন হোসেন বিষয়টি তদন্ত করে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। পেশায় শিক্ষার্থী শশী মানবিক বাংলাদেশ সোসাইটি নামে একটি সংগঠনের রাজবাড়ী পৌর কমিটির সভাপতি। তার বাড়ি শহরের পুলিশ লাইনস এলাকায়।

বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বলেন, বিবাদী বঙ্গবন্ধুকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। বিবাদী মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে সমাজে দাঙ্গা–হাঙ্গামা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে বাদী দণ্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৫(ক) ধারায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নম্বর ৭৭২/২০২১। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এ বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য