,

বায়ুমান সূচক ২০২০ : দূষণের তালিকায় বাংলাদেশের ৪ শহর

news-image

আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডেস্ক : বায়ুদূষণে দক্ষিণ এশিয়ার দেশগুলো কঠিন সময় পার করছে। বিশ্বের সর্বাধিক দূষণের শিকার ১০০ দেশের একটি তালিকা গত সোমবার প্রকাশ করেছে আইকিউএয়ার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তালিকায় স্থান পাওয়া ৯৮টি শহরই চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ চারটি শহর এই তালিকায় রয়েছে।

দূষিত নগরীর সংখ্যার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। প্রথম দিকের ১০টি শহরের মধ্যে ৯টিই ভারতের। দেশটির মোট ৪৬ শহর এই তালিকায় জায়গা পেয়েছে। এসব শহর চরম দূষণের শিকার।

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের ১৬ নম্বরে রয়েছে বাংলাদেশের মানিকগঞ্জ। এ ছাড়া দেশের আরও তিনটি শহর ও এলাকা রয়েছে। এগুলো হলো ঢাকা, ঢাকার আজিমপুর ও গাজীপুরের শ্রীপুর। এগুলোর অবস্থান যথাক্রমে ২৩, ৬০ ও ৬১ নম্বরে।

সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেস্ক এ চিত্র তুলে ধরেছে।

আইকিউএয়ার বায়ুর মান বৃদ্ধিতে সহায়ক প্রযুক্তিপণ্য নির্মাণ করে থাকে। একই সঙ্গে তারা বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণ করে। সে অনুযায়ী প্রতিবছর বায়ুমান সূচক প্রকাশ করে।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী সবচেয়ে দূষিত ১০০ শহরের মধ্যে ৪৬টিই ভারতের। এরপর ৪২টি শহর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের দূষিত শহরের সংখ্যা ছয়। আর ৪টি দূষিত শহর বা অঞ্চল নিয়ে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড