,

বরিশালে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৮

news-image

বরিশাল ব্যুরো : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল না হলেও ইতিমধ্যেই এলাকায় প্রভাব বিস্তারের জন্য বর্তমান চেয়ারম্যান হারুন মোল্লা এবং গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাজী সাখাওয়াত হোসেন রুবেলের সমর্থকরা শোডাউনসহ নানা কার্যক্রম চালাতে শুরু করেছেন। হারুন ও সাখাওয়াতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচন নিয়ে এবং পূর্ব বিরোধের জেরে সোমবার রাত ৯টার দিকে হারুন মোল্লার ভাইয়ের বাড়ির সামনে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিষয়ে সাখাওয়াতের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে, শ্রীপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নোমান মোল্লা জানান, সোমবার রাতে তার ওয়ার্ডে ওয়াজ মাহফিল ছিল। যেখানে সাখাওয়াতকে আমন্ত্রণ জানানো হয়। রাতে সেখানে যাওয়ার সময় হারুন মোল্লার বাড়ির সামনে তার ছেলে তানভীরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সাখাওয়াতের পথ আটকান। তারা তাকে মাহফিলে যেতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে সাখাওয়াতের অনুসারী কবির হোসেন খানসহ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

শ্রীপুর ইউপি চেয়ারম্যান হারুন মোল্লা বলেন, সাখাওয়াত গত নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। সেই থেকে নানা ষড়যন্ত্র করে আসছেন। আসন্ন নির্বাচনে সাখাওয়াত আবারো প্রার্থী হবেন ঘোষণা দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। সোমবার রাতে মাহফিল চলাকালে উদ্দেশ্যমূলকভাবে ওই এলাকায় ঢুকে বাড়িঘরে হামলা করেছেন। এতে তার ৫ থেকে ৬ জন অনুসারী আহত হন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত চারজনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য