,

শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক, বললেন তথ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ মঙ্গলবার প্রতিমন্ত্রীর তথ্য কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্রছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’

এ বিষয়ে তথ্য কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘প্রতিমন্ত্রী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তার কথায় ছাত্রছাত্রীরা আশ্বস্ত হন।’

সারা দেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া দেওয়ার রীতি চালু থাকলেও, কয়েক বছর ধরে অনেক পরিবহন তা মানছে না। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়াও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজও সায়েন্স ল্যাবসহ কয়েকটি জায়গায় তারা বিক্ষোভ করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য