,

৩টি উপকরণেই তৈরি করুন টক দই

news-image

নিউজ ডেস্ক : টক দইয়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। ছোট-বড় সবার স্বাস্থ্যেরই উন্নতি ঘটায় টক দই। বিশেষ করে টক দই স্বাস্থ্য ভালো রাখে। অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এই টক দই। যা শরীরের অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে।

আপনি চাইলে মাত্র কয়েক মিনিটেই ৩ উপকরণ দিয়ে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এই দই।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১.গুঁড়ো দুধ

২.লেবুর রস ও

৩.গরম পানি
প্রস্তুত পদ্ধতি

প্রথমেই হালকা গরম পানিতে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিবেন। যেনো দানা বেধে না থাকে। এক কাপ পানির জন্য প্রয়োজন হবে ৩ চা চামচ গুঁড়ো দুধের। এরপর এতে লেবুর রস মিশিয়ে নিন।

প্রতি কাপ পানির জন্য ২ চা চামচ লেবুর রস নিবেন। এবার মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন। তারপর ১০ মিনিট পরেই তৈরি হয়ে যাবে জমাট বাঁধা টক দই। এটি ব্যবহার করতে পারবেন রান্নায়, রায়তা বা লাচ্ছি তৈরিতেও। এছাড়া রূপচর্চাতেও নিজ হাতে তৈরি টকদই ব্যবহার করতে পারবেন। এটি ফ্রিজে রেখে বেশ কয়েকদিনই খেতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়