,

আফগানিস্তানকে ২ কোটি ৮০ লাখ ডলার দেবে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে ওষুধ, খাবার ও মানবিক সহায়তার জন্য ২ কোটি ৮০ লাখ ডলার অনুদান ঘোষণা করেছেন। সেইসঙ্গে তিনি পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে খাদ্যদ্রব্য পাঠানোর একটি ভারতীয় প্রস্তাবেরও অনুমোদন দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার সঙ্গে একটি বৈঠক করেন।

ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক বিবৃতিতে আফগানিস্তানে পাকিস্তান সরকারের অনুদান ঘোষণার বিষয়টি জানানো হয়। অনুদানের অর্থ হিসেবে ৫০০ কোটি পাকিস্তানী রুপির কথা উল্লেখ করা হয়েছে, ডলারের হিসেবে যা ২ কোটি ৮০ লাখের সামান্য বেশি।

এ ছাড়া পাকিস্তানে আফগানিস্তানের রফতানি করও কমিয়ে আনার একটি ঘোষণা ওই বিবৃতিতে রয়েছে।

আফগানিস্তানকে মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০ হাজার টন গম দেবে ভারত। ওই গম পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে পৌঁছাবে। ইমরান খানের অফিস থেকে দেয়া বিবৃতিতে ওই ঘোষণাও এসেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য