,

পেছাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন : ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে হচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর এই ধাপের ভোটগ্রহণ হবে।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। ওইদিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নজরে এলে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য সিইসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। যার পরিপ্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর পূণনির্ধারণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য