,

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসছে ৫০ গান

news-image

বিনোদন প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০টি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী মুনতাসির তুষার। এরই মধ্যে প্রায় সবগুলো গানের রেকর্ডিংও সম্পন্ন করেছেন তিনি। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের তারকাশিল্পীরা। এ তালিকায় আছেন- কুমার বিশ্বজিৎ, পপশিল্পী মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ আরও অনেকে। বিভিন্ন গীতিকারের লেখা সবগুলো গানেরই সুর-সংগীত করছেন মুনতাসির তুষার।

দৈনিক আমাদের সময় অনলাইনকে এই সংগীতশিল্পী বলেন, ‘চলতি বছর ২৬ মার্চে আমি একটি ঘোষণা দিয়েছিলাম। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ৫০টি মৌলিক গান করার। সেই ভাবনা থেকেই গানগুলো তৈরি করা। ইতিমধ্যেই আমরা প্রায় সবগুলো গানের রেকর্ডিং শেষ করেছি। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ।’

পপশিল্পী মেহরীন বলেন, ‘খুবই ভালো একটি উদ্যোগ। গতকাল (২২ নভেম্বর) আমার গানের রেকর্ডিংটি হয়েছে। সত্যিই ভালো লাগছে, দেশের সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে পেরে।’

মুনতাসির তুষার জানান, আগামী মাস থেকে ১০টি করে গান ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। সবগুলো গানই প্রকাশ হবে অক্ষর রেকর্ডসের ব্যানারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য