,

শীর্ষ জঙ্গি সালেহীনের আপিল অকার্যকর, ফাঁসি বহাল

news-image

নিজস্ব প্রতিবেদকে : একটি হত্যা মামলায় শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহীনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মামলার অপর আসামি জঙ্গি রাকিব মারা যাওয়ায় তার আপিলটি অকার্যকর বলে ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার শুনাতিতে আপিল বিভাগ বলেন, ‘কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না।’

এর আগে কারাগারে থাকা অবস্থায় প্রচলিত বিচার ব্যবস্থা অস্বীকার করে সুপ্রিম কোর্টে চিঠিও পাঠিয়েছিলেন জঙ্গি সালেহীন। ২০০৬ সালে সালেহীন কারাগারে আটক থাকা অবস্থায় ওই চিঠি দিয়েছিলেন।

২০১৫ সালে টাঙ্গাইলে অন্য একটি মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় তাকে ত্রিশালে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া হয়। তখন থেকে তিনি পলাতক।

২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করেন জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য