,

নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে চলছে ক্ষণ গণনা। কবে আবার জাতীয় দলের হয়ে খেলতে নামতে পারবেন দেশসেরা এই ওপেনার? টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ঘরের একের পর এক সিরিজ মিস করছেন তিনি।

এর সঙ্গে এবার যোগ হলো আসন্ন নিউজিল্যান্ড সফরও। আঙুলের ইনজুরির কারণে আগামী মাসে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাওয়া হবে না তামিমের। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটে অন্তত এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে।

সোমবার ইংল্যান্ডে অভিজ্ঞ ফিজিশিয়ানের পরামর্শ নিয়েছেন তামিম। তার অবস্থা পর্যবেক্ষণ করে সেই ফিজিশিয়ানই পরামর্শ নিয়েছেন এক মাস বিশ্রাম নেওয়ার জন্য। এ কারণেই মূলত দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়া হবে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘ফিজিশিয়ানের সঙ্গে কথা বলেছে তামিম। কোনো সার্জারি লাগবে না। তবে এক মাস বিশ্রাম নিতে বলেছে। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছে না তামিম।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের অন্তর্ভুক্ত সিরিজ খেলতে আগামী মাসের শেষ দিকে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। নতুন বছরের প্রথম দিন শুরু হবে প্রথম টেস্ট। পরে ৯ জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচটি।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস