,

‘হাফ ভাড়া’র দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : সারাদেশের সব গণপরিবহনে ‌‘হাফ ভাড়া’ কার্যকর করার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর ফলে এ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ করেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, বাসে ‌‘হাফ ভাড়া’ বাস্তবায়ন না হওয়ায় তারা রাস্তায় নেমেছেন।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাজিব বলেন, হাফ পাসের দাবি নিয়ে আমরা কয়েকদিন ধরে আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় নিজেকে সাত কলেজ আন্দোলনের ‌‘প্রধান সমন্বয়ক’ দাবি করে ইসমাঈল সম্রাট নামে এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য