,

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

news-image
নিজস্ব প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : জেলার আশুগঞ্জের তালশহর ইউনিয়নের কামাউড়া এলাকার ফসলি জমি থেকে মো: রাসেল মিয়া (৩৫) নামে ইটভাটা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত নিহত রাসেল উপজেলার সোহাগপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে তালশহরে অবস্থিত একটি ইটভাটার শ্রমিকের কাজ করতেন বলে স্হানীয়রা জানান।
নিহতের পরিবার ও স্হানীয় সূত্রে জানা গেছে,  রবিবার রাতে খেলা দেখতে ঘর থেকে বেড়িয়ে আসেন রাসেল। এরপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে  স্থানীয়রা জমিতে কাজ করতে গেলে রাসেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, নিহতের মরদেহটি  গলা কাটা অবস্হায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য