,

দৌলতদিয়ায় এক মাস ধরে দীর্ঘ যানজট

news-image

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২০টি ফেরির মধ্যে পাঁচটি মেরামতের জন্য ডকইয়ার্ডে। বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সঙ্কটের কারণে এই রুটে প্রায় এক মাস ধরে যানজট চরমে উঠেছে।

ফেরি স্বল্পতা ও ঘাটে থাকা ফেরিগুলোর ধীর গতির কারণে যানবাহন পারাপার কমে গেছে। যে কারণে যানজট লেগে আছে বলে জানান পণ্যবাহী ট্রাক চালক ও হেলপাররা।

অন্যদিকে গত তিন চারদিন ধরে যানজটে আটকে থাকার ফলে দুর্ভোগের মাত্রা চরমে উঠেছে অপচনশীল পণ্যবাহী ট্রাক চালকদের।

এ রুটে চলাচল করা ১৫টি ফেরির মধ্যে ৬টি রোরো ও ৯টি কে টাইপ ও ইউটিলিটি ফেরি।

মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাট জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি এলাকা ও গোয়ালন্দমোড় মহাসড়কে ৮ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহি বাস নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানান, এই রুটে ২০টি ফেরির মধ্যে ৫টি ফেরি ডকইয়ার্ডে। এ কারণে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তাই কিছুটা যানজট দেখা দিয়েছে। আজ একটি ফেরি মেরামত শেষে বহরে যোগ হলে কিছুটা যানজট কমবে বলে আশা করছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য