,

আমাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়েছে : সায়নী

news-image

বিনোদন ডেস্ক : শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। আজ সোমবার বিকেলে আগরতলার আদালত থেকে বেরিয়ে তিনি এ কথা জানান।

সায়নী জানান, রাতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে তিনি শঙ্কিত হয়ে পড়েন। তারপর অন্য একটি পুলিশ স্টেশনে তাকে নেওয়া হয়। সোমবার আদালত থেকে জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমকে তিনি জানান, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। তাদের লড়াই চলবে। এভাবে দমানো যাবে না।ৎ

আদালত সূত্রে জানা যায়, পুলিশ সায়নীকে দুই দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। কিন্তু শুনানির পর বিচারক সেই আবেদন খারিজ করেন। তারপর আদালত থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘আদালতের প্রতি বিশ্বাস ছিল। এটা সত্যের জয়। যে পথে লড়াই করেছি, সেই পথেই লড়ব। মিথ্যা মামলা করে দমানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাকে তো শারীরিকভাবে হেনস্তাও করা হয়েছে। রাতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে আমি শঙ্কিত হয়ে পড়ি।’ এই অভিনেত্রী বলেন, ‘দিদির সঙ্গে রাতে কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাহায্য করেছেন, তা মনে থাকবে। একইসঙ্গে বলব, এখানকার আমাদের দলের কর্মীরাও আমার জন্য সারাক্ষণ লড়াই করেছেন। আমরা এক ইঞ্চিও জমি ছাড়ছি না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য