,

বিএনপির ১৫ জ্যেষ্ঠ আইনজীবী আইনমন্ত্রীর সঙ্গে দেখা করবেন

news-image

নিজস্ব প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ১৫ জন জ্যেষ্ঠ আইনজীবী।

মঙ্গলবার ১ টা ৩০ মিনিটে সচিবালয়ে মন্ত্রীর দফতরে যাবেন তারা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি টেলিফোনে জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ ১৫ জন আইনজীবী দেখা করবেন। খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ হবে।

প্রতিনিধি দলে থাকবেন— অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, তৈমুর আলম খন্দকার, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী।

এর আগে রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আবেদন করেন। তিনি আইনজীবীদের একটি তালিকাও দেন মন্ত্রীকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য