,

বুলগেরিয়ায় চলন্ত বাসে আগুন, নিহত অন্তত ৪৫

news-image

বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বলকান এই রাষ্ট্রটির পশ্চিমাঞ্চলে মঙ্গলবার (২৩ নভেম্বর) মহাসড়কের ওপরেই একটি বাসে আগুন ধরে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।বুলগেরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ৭ যাত্রীকে দ্রুত উদ্ধার করে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।’নিকোলাই নিকোলভ আরও জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটির নাম্বার প্লেট আরেক বলকান দেশ উত্তর মেসিডোনিয়ার। অন্যদিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত উত্তর মেসিডোনিয়ার দূতাবাসের এক কর্মকর্তা বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের বেশিরভাগই বলকান এই রাষ্ট্রটির।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য