,

বাসে আগুন লেগে বুলগেরিয়ায় প্রাণ গেল ৪৫ জনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ায় বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মঙ্গলবার বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর মেসিডোনিয়ার মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

দক্ষিণপূর্ব ইউরোপের দেশটির স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ গণমাধ্যমকে বলেন, বাসে আগুন লেগে কিংবা দুমড়েমুচড়ে যাওয়ার পর আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় ২ টায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বেশিরভাগ ভুক্তভোগী উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা। সোফিয়ায় উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তাও রয়েছেন ভুক্তভোগীদের মধ্যে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল।

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে আগুন লেগে ৯ জনের মৃত্যুর পরদিনই ভয়াবহ এই দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য