,

মর্গে রাখা নারীদের ধর্ষণ: দুই মামলায় অব্যাহতি পেলেন সেই মুন্না

news-image

নিজস্ব প্রতিবেদক : মর্গে রাখা নারীদের ধর্ষণের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা পৃথক দুই মামলায় মুন্না ভগতকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আল মামুন তাকে অব্যাহতি দেন।

সোমবার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, রোববার একটি মামলায় ও গত ১৮ নভেম্বর অন্য এক মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলা দুটি বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই মো. আল-আমিন বাদী হয়ে একটি মামলা করেন। এরপর গত বছরের ২৫ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই সনজিৎ কুমার ঘোষ বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এরপর তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম পৃথক দুই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। একই সঙ্গে এ মামলা থেকে মুন্নাকে অব্যাহতির আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, মুন্না ভগত সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতেন। দু-তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলেন- এরকম একটি অভিযোগ পেয়ে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকার করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য