,

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

ওয়াকেশা শহর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন।

স্থানীয় সময় রবিবারের এই ঘটনায় জড়িত গাড়িচালককে আটক করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

হতাহতদের মধ্যে ক্যাথলিক যাজক, গির্জার বাসিন্দা এবং স্কুল শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারেডের প্রস্তুতি নেওয়ার সময় সড়কে উপস্থিত লোকদের ওপর লাল রঙের ‘এসইউভি’ কারটি চালিয়ে দেওয়া হয়। একজন পুলিশ কর্মকর্তা গাড়িটি থামাতে গুলি করেন।

প্যারেডে গাড়ি হামলার বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য