,

তাহসানের নায়িকা বাঁধন

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন আরও একটি সিনেমায় নাম লেখালেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন সাদিক আহমেদ। আর এতে তাহসানের নায়িকা হচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমন তথ্য জানিয়েছেন এই অভিনেতা-অভিনেত্রী দুজনই।

তাহসান খান বলেন, ‘গল্পটা খুবই চমৎকার। আর সঙ্গে আছেন বাঁধন। আশা করি, দারুণ কিছু একটা হবে।’

বাঁধন বলেন, ‘অনেকে আমাকে বলছিলেন, কেন এত শুকাচ্ছি। এই সিনেমার চরিত্রের কারণে এমন হতে হচ্ছে। সিনেমার গল্পটা অসম্ভব সুন্দর।’

অ্যাপল বক্সের প্রযোজনায় খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এর আগে নির্মাতা সাদিক মাহমুদ ‘দ্য লাস্ট ঠাকুর’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। এটি হতে যাচ্ছে পরিচালকের দ্বিতীয় নির্মাণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য