,

শেষ ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছেন শোয়েব মালিক

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের অভিজ্ঞ তারকা শোয়েব মালিক। প্রথম দুই ম্যাচ খেললেও শেষ ম্যাচটি খেলা হচ্ছে না তার। সন্তানের অসুস্থতার খবর পেয়ে ফিরে যাচ্ছেন এই ক্রিকেটার। পাকিস্তানের এই অলরাউন্ডারের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, সন্তানের অসুস্থতার কারণে শেষ ম্যাচের আগেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছেন শোয়েব মালিক। সেখানেই স্ত্রী সানিয়া মির্জা ও সন্তান থাকেন।

বাংলাদেশ সফরে এসে নিজেকে মেলে ধরতে পারেননি অভিজ্ঞ এই তারকা। প্রথম দুই ম্যাচে ব্যাট-বল হাতে তেমন কিছু করতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচে ফিরেছেন রানের খাতা না খুলে। এ ছাড়া ২ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে বোলিং-ব্যাটিং কিছুই পাননি। সোমবার তৃতীয় ও শেষ ম্যাচে খেলার সুযোগই হারালেন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটিতে মাঠে নামতে যাচ্ছে দুই দল। দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। এর আগে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচটি তাই অনেকটা আনুষ্ঠানিকতার।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। চট্টগ্রামে প্রথম টেস্ট ২৬ নভেম্বর, ঢাকায় পরের টেস্ট ৪ ডিসেম্বর। মালিক অবশ্য টেস্ট স্কোয়াডে নেই। বহু আগেই তিনি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস