রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শীতের আমেজে ফুটপাতে পিঠা বিক্রির ধূম 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন রাস্তার ফুটপাতে জমে উঠেছে নানা রকমের পিঠার ব্যবসা। শীতের আবহাওয়ায় পড়ন্ত বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এসব দোকানে বেচাঁকেনা। প্রতিটি দোকানেই থাকে নানা বয়সী ক্রেতাদের ভীড়। নিম্নবিত্ত থেকে মর্ধ্য বিত্তের লোকেরা ফুটপাত থেকে পিঠা কিনে নিয়ে যাচ্ছেন তাদের বাসা-বাড়িতে।
বছরই অন্য সময় শহরের দুই/তিন স্হানের ফুটপাতে ভাসমান ব্যবসায়ীরা পিঠা বিক্রি করলেও শীত পড়ার সাথে সাথে বেড়েছে দোকানের সংখ্যা। বর্তমানে শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত ছাড়াও পাড়া-মহল্লার মোড়ে দেখা মিলছে ভাসমান  পিঠা বিক্রির।
সরজমিনে ঘুরে ও কথা বলে জানা যায়,মূলত শহরের নিম্ন আয়ের  শ্রমজীবী মানুষই তাদের প্রধান ক্রেতা। পৌর সুপার মার্কেট, সিটি সেন্টার, আধুনিক পৌর সুপার মার্কেট, কোর্ট রোড, মসজিদ রোড, হাসপাতাল রোড, কুমারশীল মোড়, সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক, রেলওয়ে ষ্টেশন রোড, কান্দিপাড়া মাদরাসা রোড, কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দান, ডাঃ ফরিদুল হুদা রোড, কাউতলী জেলা পরিষদের মার্কেটের সামনে সহ শহরের বিভিন্ন রাস্তার মোডের ফুটপাত ও শহরের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তার মোড়ে শীতের পিঠা বিক্রি হচ্ছে।
 এসব দোকানে চিতই পিঠা, মেরা পিঠা (চোয়া পিঠা), ভাঁপা পিঠা, পোয়া পিঠা (তেলের পিঠা), পাটিসাপটা পিঠা বেশী বিক্রি হয়। তবে কনকনে এই শীতে ভাপা পিঠারই কদর বেশী। ক্রেতাদের অর্ডার অনুযায়ী খেজুরের গুড়, ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে ভাঁপা পিঠা তৈরী করে দেয়া হয়। এছাড়া চিতই পিঠার সাথে ক্রেতাদেরকে সরিষার ভর্তা ও শুটকির ভর্তা দেয়া হচ্ছে। গরম গরম পিঠা পেয়ে ক্রেতারাও দারুন খুশী। প্রতিটি বড় ভাঁপা পিঠা ১০টাকা, চিতই পিঠা ১০টাকা এবং ছোট সাইজের চিতই পিঠা ৫ টাকা করে বিক্রি করা হয়।
পিঠা বিক্রেতা ছিদ্দিক মিয়া জানান, প্রতিদিন তিনি দুই থেকে আড়াই হাজার টাকার পিঠা বিক্রি করেন। শীতকাল ব্যতীত বছরের অন্য সময়ে প্রতিদিন ৫/৬ কেজির চালের গুঁড়ার পিঠা বিক্রি হত।  বর্তমানে ১০/১২ কেজি চালের গুড়ার পিঠা বিক্রি করতে পারেন। প্রতিদিন দুপুর ৩টার পর থেকে রাত ১০/১১টা পর্যন্ত চলে তার বেঁচা কেনা।সব খরচ বাদ দিয়ে গড়ে প্রতিদিন ৫০০/৬০০ টাকা লাভ হয়।
আরেক পিঠা বিক্রেতা জোৎসনা বেগম বলেন, এখানে চিতই ও ভাঁপা পিঠাই বেশী বিক্রি হয়। ধনে পাতা ও কাঁচা মরিচ এবং নারকেল-খেজুরের গুড় দিয়ে তৈরী ভাঁপা পিঠার চাহিদাই বেশী। অনেকেই তার কাছ থেকে পিঠা কিনে বাসা-বাড়িতে নিয়ে যান। চিতই পিঠার সাথে ক্রেতাদের চাহিদানুযায়ী সরিষার ভর্তা ও শুটকির ভর্তা দেওয়া হয়। প্রতিদিন ৬/৭ কেজি চালের গুড়ার পিঠা বিক্রি করতে পারেন।
পিঠার ক্রেতা কলেজ পড়ুয়া ছাএ মো: শাওন বলেন, শীতের দিনে বাড়িতে মা-চাচীরা আমাদেরকে নানা রকমের পিঠা বানিয়ে খাওয়াতেন। হোষ্টেলে থাকায় তারা এখন মা-চাচীর হাতে তৈরী পিঠা খাওয়া থেকে বঞ্চিত। সুযোগ পেলেই তারা শহরের ফুটপাত থেকে চিতই পিঠা ও ভাঁপা পিঠা কিনে নিয়ে যান হোষ্টেলে।
আরেক ক্রেতা মোঃ শফিউল্লা বলেন, সরকারি চাকুরী করি, পরিবার-পরিজন নিয়ে ইচ্ছে করলেই গ্রামের বাড়িতে যেতে পারেন না। তাই প্রায়ই ফুটপাত থেকেই পিঠা কিনে বাসায় নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট