,

আইনমন্ত্রীর ব্যাখ্যা হাস্যকর : এমপি হারুন

news-image

নিজেস্ব প্রতিবদেক : খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে আইনমন্ত্রীর দেওয়া ব্যাখ্যাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ। আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে খালেদা জিয়ার মুক্তি বিদেশে চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া মুক্তি পেলে সারাদেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। সংসদে আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী যেভাবে পেছন ফিরে ‘ডিকটেড’ করেছেন, তা লজ্জাকর। আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন, তা হাস্যকর।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে হারুন বলেন, আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব কিনা, সেটি ভেবে দেখব।

বিএনপির আরেক এমপি জিএম সিরাজ মানববন্ধনে বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু সরকার চিকিৎসকের কথা উপেক্ষা করছে। আইনমন্ত্রী বলেন-খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। সরকার চাইলে খালেদা জিয়ার বাসভবনকে সাবজেল ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড